রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » অন্তর্বর্তী সরকার দেশের ‘২৪টা বাজিয়েছে’: মির্জা আব্বাসের তীব্র সমালোচনা
অন্তর্বর্তী সরকার দেশের ‘২৪টা বাজিয়েছে’: মির্জা আব্বাসের তীব্র সমালোচনা
পক্ষকাল প্রতিবেদক | ৯ আগস্ট ২০২৫![]()
![]()
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “দেশের অবস্থা শেখ হাসিনা ১২টা বাজিয়েছেন, আর অন্তর্বর্তী সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে।” রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এই সভায় আব্বাস বলেন, “দেশের ক্ষতি কোথায় হয়েছে, কারা আত্মসাৎ করেছে, কত টাকা লুট হয়েছে-সব তথ্য প্রমাণসহ আমার কাছে আছে। কিন্তু আমি এখন বলতে চাই না, আমার অবস্থান থেকে।”
বিএনপিকে ‘দোষারোপের রাজনীতি’র অভিযোগ
আব্বাস অভিযোগ করেন, “যেখানেই খুন, লুট, চাঁদাবাজি-সেখানে বিএনপির নাম জুড়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে আমাদের দোষী বানানোর চেষ্টা চলছে। জনগণের সামনে আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।”
তিনি বলেন, “এই অপপ্রচার আমরা বুঝি, এবং জনগণও বুঝতে শুরু করেছে।”
‘জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার জরুরি’
আব্বাস বলেন, “অনেকে বলেন ৩৬ দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমি বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার-১৯৭১ সালে, শহিদের রক্তের বিনিময়ে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তারা প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ-তাদের বিচার হওয়া জরুরি। বিচার ছাড়া কোনো গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্ভব নয়।”
সভায় অন্যদের বক্তব্য
সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজ। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন এবং গণঅভ্যুত্থানে নিহত মিরাজের বাবা আব্দুর রব মিয়া।
আলোচনার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাসের শিল্পীরা অংশ নেন।




সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে