মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক{জাহিরি সংবাদ, বাতোনি কি ?
পক্ষকাল ডেস্ক
![]()
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান-২ এ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ছবি: সংগৃহীত
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, বৈঠকে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ অংশ নেন।
মার্কিন দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।
আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। এনসিপি নেতারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই পদযাত্রাসহ দলীয় কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ