মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে : রিজভী
নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে : রিজভী
পক্ষকাল প্রতিবেদক:বর্তমান অবৈধ সরকার পদত্যাগ না করা পর্যন্ত সারা দেশে নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া অবরোধ কর্মসূচি চলবে।
মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশে রিজভী বলেন, যে যেখানে যে অবস্থান করছেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করুন। বিজয় না হওয়া পর্যন্ত সকলকে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে।
রিজভী বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে। তারা জুলুমবাজ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। উদ্দেশ্য একটাই- জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রতিদিন আমাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা নাশকতা ঘটিয়ে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না।
অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান রিজভী।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় উচ্চ পদস্থ মন্ত্রী-নেতাদের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত ভাষায় বক্তব্য রেখেছেন। তাদের ওইসব নোংরা বক্তব্যের জবাব একদিন এদেশের জনগণ দেবে বলে আমরা বিশ্বাস করি।




“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম