শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » কাদের মির্জাকে আ. লীগের কার্যক্রম থেকে অব্যাহতি ও বহিষ্কারের সুপারিশ ২ ঘণ্টা পর স্থগিত
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » কাদের মির্জাকে আ. লীগের কার্যক্রম থেকে অব্যাহতি ও বহিষ্কারের সুপারিশ ২ ঘণ্টা পর স্থগিত
৫২৪ বার পঠিত
শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাদের মির্জাকে আ. লীগের কার্যক্রম থেকে অব্যাহতি ও বহিষ্কারের সুপারিশ ২ ঘণ্টা পর স্থগিত

---
পক্ষকাল ডেস্ক সংবাদঃ
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের মির্জাকে বহিষ্কারের জন্য সুপারিশ ও সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার দুই ঘণ্টা পর তা আবার স্থগিত করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বহিষ্কারাদেশ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’
আজ শনিবার বিকাল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের প্যাডে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর সই করা এক চিঠিতে আবদুল কাদের মির্জাকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য সুপারিশ ও সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতির চিঠি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত কয়েক মাস থেকে আবদুল কাদের মির্জা দলীয় নেতা ও কর্মীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে নেতা কর্মীদের গুরুতরভাবে আহত করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতাদের সর্ম্পকে মিথ্যা ও অশ্লীল ও আপত্তিজনক বক্তব্য দেন এবং বিভিন্ন সভা-সমাবেশে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে সংগঠনবিরোধী বক্তব্য, মন্তব্য করায় ও নেতা কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে তাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংগঠনবিরোধী উল্লিখিত কারণ ও দলীয় গঠনতন্ত্র পরিপন্থি আচরণের অভিযোগে আবদুল কাদের মির্জাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছিল।
এ বিষয়ে আবদুল কাদের মিজার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের কোন কমিটি নেই। তাদের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। এই অবৈধ কমিটির কোন অস্তিত্ব নেই। এ কমিটি আমাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না।’
সুত্র ডেইলি ষ্টার



এ পাতার আরও খবর

কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ
সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন
বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী
বরিশালের সিনিয়র সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন বরিশালের সিনিয়র সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন
মেহেন্দিগঞ্জের আদর্শনগর ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মেহেন্দিগঞ্জের আদর্শনগর ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)