শিরোনাম:
ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন চুমকি এমপি
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন চুমকি এমপি
৬০২ বার পঠিত
শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন চুমকি এমপি

---গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বেলাই বিলের নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগে মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
শনিবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বৃহত্তর ঢাকা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বক্তারপুর নলি ব্রীজ সংলগ্ন সড়কের বেলাই বিলের বালু নদী থেকে ইশ^রপুর পর্যন্ত ৮ কিলোমিটার নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের  সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, বক্তারপুর ইউপি চেয়ারম্যান ফারুক আকন্দ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ, জাংগালিয়া ইউনিয়নের আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, সাধারন সম্পাদক শ্যামল পাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীল হোসেন প্রমুখ।
অপরদিকে, গাজীপুরের কালীগঞ্জে “শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ২০২১-২০২২ ভিজিডি চক্রের নির্বাচিত উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
সরকারের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের আওতায় ভিজিডি কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের ৩২২৬ জন উপকারভোগী ২ বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন। ‘ স্বনির্ভরতার জন্য সহায়তা’ এ মূলনীতি অনুসরণ করে ভিজিডি কর্মসূচির আওতায় নির্বাচিত অতি দরিদ্র মহিলাদেরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর মাঠ পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান করে থাকেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)