শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | রাজনীতি » সোনাদিয়া দ্বীপে কোনো শিল্পকারখানা নয়, বললেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | রাজনীতি » সোনাদিয়া দ্বীপে কোনো শিল্পকারখানা নয়, বললেন প্রধানমন্ত্রী
৫৩৩ বার পঠিত
রবিবার, ২০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনাদিয়া দ্বীপে কোনো শিল্পকারখানা নয়, বললেন প্রধানমন্ত্রী

পক্ষকাল

কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ইকোট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নের স্বার্থে সেখানে কোনো ধরনের শিল্পকারখানা প্রতিষ্ঠা না করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নিজের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর বিষয়ে এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখার সময় তিনি এ নির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শিল্প নগরের বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজার) এ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেয়। প্রধানমন্ত্রী উপস্থাপনা দেখার পাশাপাশি শিল্প নগরটি সম্পর্কে কিছু দিকনির্দেশনাও দেন।

শেখ হাসিনা শিল্প নগরটিতে শ্রমিকদের আবাসনের পাশাপাশি শিল্প ও আইটি খাতের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের বিষয়টি বিবেচনায় রাখার জন্য বেজা কতৃর্পক্ষকে নির্দেশ দেন। সেইসঙ্গে তিনি নগরটি জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে বৈচিত্র্যের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন) গড়ে তুলছে বেজা।

বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলের ২৫ কিলোমিটার তীরে জুড়ে চট্টগ্রাম এবং ফেনী জেলার তিন উপজেলা মিরসরাই, সীতাকুণ্ডু ও সোনাগাজীর প্রায় ৩০ হাজার একর জমি নিয়ে এ শিল্প নগর গড়ে তোলা হচ্ছে। ইউএনবি।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)