শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে আজ রবিবার ঢাকা ত্যাগ করবেন।
প্রথম পাতা » রাজনীতি » রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে আজ রবিবার ঢাকা ত্যাগ করবেন।
৪২৮ বার পঠিত
রবিবার, ২০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে আজ রবিবার ঢাকা ত্যাগ করবেন।

পক্ষকাল

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি ২২-২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন। ২৫ থেকে ২৭ অক্টোবর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুর সফর করবেন। বাসস

সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বিকেলে উড্ডয়ন করবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আরও পড়ুন: ক্যাসিনো বিরোধী অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেফতার

সিঙ্গাপুরে তিন থেকে চার ঘণ্টা যাত্রা বিরতির পর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি বিমানযোগে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন।

২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো’র অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন।

রয়টার্স জানিয়েছে, জাপানী সম্রাট আগামী সপ্তাহে শতাব্দি পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও’র হোটেল নিউ ওটানি-তে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করবেন।

রাষ্ট্রপতি হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন। দেশে ফেরার সময় রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)