শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » সাবেক অর্থমন্ত্রী শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেলেন
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » সাবেক অর্থমন্ত্রী শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেলেন
৪৮৩ বার পঠিত
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক অর্থমন্ত্রী শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেলেন

পক্ষকাল সংবাদ-

আবুল মাল আবদুল মুহিতসংসদ সদস্য না হয়েও শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা নিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনটি শর্তে সাবেক এই অর্থমন্ত্রীর আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার জিপের শুল্ক কর আরোপ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৯ আগস্ট) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।

আদেশে এনবিআর বলছে, আবুল মাল আবদুল মুহিত দশম জাতীয় সংসদের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও ১১তম জাতীয় সংসদে আর নির্বাচন করেননি। সেজন্য তিনি শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রাপ্য না হলেও বাস্তবিক অবস্থার নিরিখে তাকে সংসদ সদস্যের মতোই শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেওয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।

এনবিআর বলছে, দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর সেকশন ২০ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬(১) এর প্রদত্ত ক্ষমতাবলে আমদানি করা গাড়িটি খালাসের ক্ষেত্রে প্রযোজ্য সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক হইতে তিনটি শর্তে অব্যাহতি দেওয়া হলো।

শর্ত তিনটি হলো-

এক. আমদানি করা গাড়ি আমদানির পরবর্তী পাঁচ বছরের মধ্যে অন্যত্র হস্তান্তর বা বিক্রি করা যাবে না। তবে শর্ত থাকে যে গাড়ি আমদানির পর পাঁচ বছর পার হওয়ার আগে উক্ত গাড়ি হস্তান্তর বা বিক্রি করতে হলে হস্তান্তর বা বিক্রির আগে অব্যাহতি প্রাপ্ত সমুদয় শুল্ক কর সংশ্লিষ্ট শুল্ক ভবনের কমিশনারের কাছে পরিশোধ করতে হবে।

দুই. গাড়ির রেজিস্ট্রেশন হস্তান্তর বা বিক্রির ক্ষেত্রে এনবিআরের কাছ থেকে আগে সম্মতি নিতে হবে।

তিন. গাড়ি আমদানির তারিখের পরবর্তী পাঁচ বছরের মধ্যে আমদানিকারক মারা গেলে তাহার উত্তরাধিকাররা কোনোরূপ শুল্ক কর পরিশোধ করতে হবে না। তবে শর্ত থাকে যে আমদানিকৃত গাড়ির মূল্য আমদানিকারকের উত্তরাধিকারীর নামে নাম পরিবর্তন ছাড়া অন্য কারও নামে হস্তান্তর বা বিক্রি করতে হলে এই প্রজ্ঞাপনের অধীনে অব্যাহতি প্রাপ্ত সমুদয় শুল্ক কর উক্ত গাড়ি হস্তান্তর বা বিক্রির আগে সংশ্লিষ্ট শুল্ক ভবনের কমিশনারের কাছে পরিশোধ করতে হবে।

এনবিআর বলছে, সাবেক অর্থমন্ত্রীর আমদানি করা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার স্টেশন ওয়াগন জিপ শুল্কমুক্ত সুবিধায় ছাড়করণের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সুপারিশ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে।

সাবেক অর্থমন্ত্রীকে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়া প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া  বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আবেদন আগে করা ছিল। সেই আগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া তিনি গত পাঁচ বছরে মন্ত্রী থাকাকালেও শুল্কমুক্ত সুবিধা নেননি।’

এ বিষয়ে জানতে সাবেক অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



এ পাতার আরও খবর

বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?
সম্পাদকীয় দল, দালাল বিতর্ক ও ব্যবসায়ীকরণ—কোথায় যাচ্ছে বিএনপি সম্পাদকীয় দল, দালাল বিতর্ক ও ব্যবসায়ীকরণ—কোথায় যাচ্ছে বিএনপি
বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব
বিআইডব্লিউটিএ’র দুর্নীতির বাদশা খ্যাত আরিফ উদ্দিন কি আইনের উর্ধ্বে বিআইডব্লিউটিএ’র দুর্নীতির বাদশা খ্যাত আরিফ উদ্দিন কি আইনের উর্ধ্বে
সাবেক কৃষি মন্ত্রী রাজ্জাক’র পালিত পুত্র দুর্নীতিবাজ মিজান কি আইনের ঊর্ধ্বে সাবেক কৃষি মন্ত্রী রাজ্জাক’র পালিত পুত্র দুর্নীতিবাজ মিজান কি আইনের ঊর্ধ্বে
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসি ডিডি দীপক কি আইনের উর্ধ্বে দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসি ডিডি দীপক কি আইনের উর্ধ্বে
ট্রান্সপোর্ট মেকানিক আহসান হাবীব’র দুর্নীতি রুখবে কে ট্রান্সপোর্ট মেকানিক আহসান হাবীব’র দুর্নীতি রুখবে কে
ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন! ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন!

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)