মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » কাশ্মিরে সেনাবাহিনীর নির্যাতন, অভিযোগ করায় রাষ্ট্রদ্রোহের মামলা
কাশ্মিরে সেনাবাহিনীর নির্যাতন, অভিযোগ করায় রাষ্ট্রদ্রোহের মামলা
পক্ষকাল ডেস্ক-
কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে টুইটারে টুইট করায় দেশটির রাজনৈতিক কর্মী শেহলা রশীদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা জানায়, গতকাল সোমবার ‘ভুয়া খবর’ ছড়ানোর দায়ে শেহলার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক ছাত্রনেত্রী শেহলা টুইটারে লিখেন যে, কাশ্মিরের সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করছে, খাবারদাবার নষ্ট করছে ও নির্বিচারে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে।
এছাড়া শোপিয়ান অঞ্চলে সেনাবাহিনীর সদস্যরা চারজনকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে এবং তাদের আর্তনাদ মাইকে বাজিয়ে এলাকাবাসীকে শুনিয়ে ত্রাসের সঞ্চার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
শেহলার এই অভিযোগের পর সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলাটি দায়ের করেন। একইসাথে শেহলাকে দ্রুত গ্রেপ্তার করার আরজিও জানিয়েছেন তিনি।
মামলা হওয়ার পর শেহলা বলেন, আমি গ্রেপ্তার হলেও কাশ্মির সমস্যা থেকে যেনো কারও চোখ না সরে। আমার এই টুইটগুলো পৃথিবীর সামনে আরও বেশি করে তুলে ধরুন।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শেহলার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে