মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনার আগ্রহ প্রধানমন্ত্রীর
রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনার আগ্রহ প্রধানমন্ত্রীর
পক্ষকাল সংবাদ-
বিভিন্ন দেশে পণ্য রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবজি চাষে অসাধারণ সাফল্য অর্জন করেছি। আমাদের সবজি বিভিন্ন দেশে রপ্তানি করছি। এখন কার্গো প্লেন কেনার সময় এসেছে। দুটি কার্গো প্লেন কেনা দরকার।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজ একনেক সভায় ১৬০ কোটি টাকা ব্যয়ে ‘কৃষি বিপণন অধিদপ্তর উন্নতকরণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের সময় কার্গো প্লেন কেনার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সবজি রপ্তানি করা হচ্ছে। এই কাজে কার্গো বিমান ভাড়া করতে অনেক অর্থ ব্যয় হয়। তাই, দুটি হিমায়িত কার্গো প্লেন কেনার পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এখনই কেনার নির্দেশ দেননি। তার আগ্রহের কথা বলেছেন। তবে এটা আশা করি, কাগজ- কলমেও হয়ে যাবে৷




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ