শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » গোপালগঞ্জ ও পদ্মাসেতু পরিদর্শন করতে গিয়ে সরকারের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » গোপালগঞ্জ ও পদ্মাসেতু পরিদর্শন করতে গিয়ে সরকারের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
৪৫২ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপালগঞ্জ ও পদ্মাসেতু পরিদর্শন করতে গিয়ে সরকারের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

 পক্ষকাল সংবাদ-

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বৃহস্পতি ও শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের জেলা গোপালগঞ্জ সফর করে শোকের মাস আগস্টে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ঢাকায় ফেরার পথে তিনি পদ্মাসেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন যা কিনা বাংলাদেশের চলমান দশটি মেগাপ্রজেক্টের অন্যতম। রাষ্ট্রদূত মিলার বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করেন এবং সেখানে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বঙ্গবন্ধুর জীবন ও অবদান সম্পর্কে আরও জানতে তার পৈতৃক বাড়ি এবং সংলগ্ন জাদুঘর পরিদর্শন করেন।

এসময় রাষ্ট্রদূত গর্বের সঙ্গে উল্লেখ করেন যে, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) অংশগ্রহণকারী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গোপালগঞ্জ ও পদ্মাসেতু পরিদর্শন

রাষ্ট্রদূত মিলার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টের সঙ্গে সাক্ষাত করেন। তারা জেলার রাজনৈতিক গুরুত্ব এবং স্থানীয় কৃষি ও উৎপাদনখাতের বিভিন্ন শিল্পসহ অর্থনেতিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ইস্যু এবং স্থানীয় নেতৃত্বের কাছে অগ্রাধিকারের বিষয়গুলো নিয়েও কথা বলেন তারা।

রাষ্ট্রদূত এসময় গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক চার্চও পরিদর্শন করেন, যেখানে ২০০১ সালের ৩ জুন এক বোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হয়েছিল। রাষ্ট্রদূত চার্চ প্রাঙ্গনে নিহতদের সমাধিও পরিদর্শন করেন। প্যারিশ নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত মিলার রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সোচ্চার অবস্থান পুনর্ব্যক্ত করেন। আন্তঃধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অঙ্গীকারবদ্ধ বাংলাদেশিদের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

ঢাকায় ফেরার পথে রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া চলমান দশটি মেগাপ্রজেক্টের অন্যতম পদ্মাসেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি প্রকল্প পরিচালকের সঙ্গে দেখা করেন। উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র যে পদ্মা সেতু এবং বাংলাদেশ ও এ অঞ্চলের জন্য কল্যাণকর অন্যান্য অবকাঠামো প্রকল্পের পাশে রয়েছে তা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)