শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি » ঢাকা-রংপুর রুটের জন্য, আনা হলো ইন্দোনেশিয়া থেকে ২৬ নতুন রেলকোচ,
প্রথম পাতা » অর্থনীতি » ঢাকা-রংপুর রুটের জন্য, আনা হলো ইন্দোনেশিয়া থেকে ২৬ নতুন রেলকোচ,
৪৭২ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-রংপুর রুটের জন্য, আনা হলো ইন্দোনেশিয়া থেকে ২৬ নতুন রেলকোচ,

পক্ষকাল সংবাদ-

ইন্দোনেশিয়া থেকে এসেছে ২৬টি নতুন রেলকোচ। গতকাল শুক্রবারই চট্টগ্রাম বন্দরে এসব কোচ জাহাজ থেকে খালাস করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিটারগেজের ৫৫ আসনের পাঁচটি এসি চেয়ার কোচ, ৬৬ আসনের ১৬টি শোভন চেয়ার কোচ, ১৭ বার্থে ৩৪ আসনের দুটি এসি ¯িøপার কোচ, একটি পাওয়ার কার ও দুটি ডাইনিং কার। বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যোগাযোগের জন্য ভালো ট্রেন না থাকায় ঢাকা-রংপুর রুটে এ কোচগুলো দিয়ে নতুন ট্রেন চালু করা হবে বলে আগেই রেলমন্ত্রী জানিয়েছেন। তবে রংপুর থেকে পার্বতীপুর হয়ে চলাচল করার ঘোষণায় এই ট্রেন থেকে বঞ্চিত হবে গাইবান্ধা, বগুড়া জেলার যাত্রীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

পানামার পতাকাবাহী ‘এমভি হোসি ক্রাউন’ নামের জাহাজে করে রেলের নতুন কোচগুলো আমদানি করা হয়। গতকাল বন্দরে খালাসের পরপরই রেলওয়ে পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোচগুলো নগরের পাহাড়তলী ওয়ার্কশপে নিয়ে যান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, ১২ নম্বর জেটিতে অগ্রাধিকার ভিত্তিতে রেলওয়ের কোচ বহনকারী জাহাজটি বার্থিং দেওয়া হয় গত বৃহস্পতিবার। এর পরপরই কোচগুলো দ্রুত ও নিখুঁতভাবে নামানোর কাজ শুরু হয়। গতকাল দিনের বেলায় সব কোচ নামানো শেষ হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের অধীনে ইন্দোনেশিয়ার সরকারি প্রতিষ্ঠান পিটি ইনকা রেলওয়ে ইন্ডাস্ট্রি থেকে এসব মিটারগেজ কোচ আমদানি করা হয়েছে। অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২৬টি কোচ আমদানি করতে খরচ পড়েছে ৭৮ কোটি ৭৮ লাখ টাকা।

বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নতমানের ২৬টি কোচ চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। এরপর রেলওয়ে ওয়ার্কশপে সেগুলো নিয়ে আসা হয়েছে। সেখানে আনুষঙ্গিক সংযোজন ও ট্রায়াল শেষে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রুটে নামানো হবে।

ঈদের আগে কোচগুলো চালু করা সম্ভব কি না এমন প্রশ্নর উত্তরে হারুন-অর-রশিদ বলেন, ঈদের আগে এসব কোচ যাত্রী পরিবহনে যুক্ত করাটা কঠিন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করা হচ্ছে ঢাকা-রংপুর রুটে এসব কোচ দিয়েই নতুন ট্রেন চালু করা হবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)