শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » সমুদ্র উত্তাল, বন্দরে ৩ নম্বর সংকেত
প্রথম পাতা » জেলার খবর » সমুদ্র উত্তাল, বন্দরে ৩ নম্বর সংকেত
৪২৩ বার পঠিত
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমুদ্র উত্তাল, বন্দরে ৩ নম্বর সংকেত

পক্ষকাল সংবাদ-

বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদফতর। দুর্যোগ বিষয়ক এক বিশেষ সতর্ক বার্তায় এই সংকেত জারি করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আবহাওয়া অধিদফতর বলে শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা মেঘাচ্ছন্ন থাকবে।

আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ু ও ভারী বৃষ্টির কারণেই দেশের তিনটি সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকাগুলোকে তীরের কাছাকাছি নিরাপদ জায়গায় ফিরে আসতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে আজ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে শহরের অনেক এলাকায়। একই সঙ্গে ঢাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে শীতল হাওয়া।

আবহওয়া অফিস জানাচ্ছে, রাজধানীতে বাতাসের গতি ও দিক–দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বা অস্থায়ীভাবে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।

অন্যদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের সমুদ্র উত্তাল হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদফতর। দুর্যোগ বিষয়ক এক বিশেষ সতর্ক বার্তায় এই সংকেত জারি করা হয়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)