শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে আরেক চিকিৎসকের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে আরেক চিকিৎসকের মৃত্যু
পক্ষকাল সংবাদ-
ঢাকাসহ সারা দেশে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সংখ্যাটা ৯ হাজার ছাড়িয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যুর পর এবার আরেকজন চিকিৎসকের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ডা. তানিয়া সুলতানা নামের ওই চিকিৎসক বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মারা যান। ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা এই চিকিৎসক হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ডা. তানিয়াকে বুধবার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ডা. তানিয়া সুলতানা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন।
এর আগে রোববার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরার (৫৩) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ