শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | তথ্য-প্রযুক্তি | পোশাক শিল্প » পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে অটোমেশন জরুরি : বাণিজ্যমন্ত্রী
প্রথম পাতা » অপরাধ | তথ্য-প্রযুক্তি | পোশাক শিল্প » পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে অটোমেশন জরুরি : বাণিজ্যমন্ত্রী
৬২৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে অটোমেশন জরুরি : বাণিজ্যমন্ত্রী

পক্ষকাল সংবাদ-
বর্তমানে পোশাক শিল্পে যে সংখ্যক লোক কাজ করে সে অনুযায়ী উৎপাদন হচ্ছে না। উৎপাদনশীলতা বাড়াতে এই খাত অটোমেশনে (স্বয়ংক্রিয় পদ্ধতি) নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সক্ষমতা দিয়ে সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এ কারণে আমাদের অটোমেশনে যেতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর ১৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এছাড়া রপ্তানিকারকদের সুবিধার জন্য ইজ অব ডুয়িং বিজনেসের চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের সকল সুবিধা এক জায়গায় পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। টিপু মুনশি বলেন, দেশের বাণিজ্য উন্নয়নে মেধার বিকল্প নেই। বাণিজ্যের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। মেধা সঠিকভাবে কাজে লাগিয়ে বাণিজ্যের উন্নয়ন ঘটাতে হবে। দেশে বাণিজ্যের প্রসার ঘটাতে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায়ীদের সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, পণ্যের বৈচিত্র্য আনতে মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বর্তমান সরকারকে বলা হয় ব্যবসাবান্ধব সরকার। ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য সরকার সবকিছুই করবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)