শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বালিয়াকান্দির আলোচিত ইয়াবা ব্যাবসায়ী ইসহাক ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বালিয়াকান্দির আলোচিত ইয়াবা ব্যাবসায়ী ইসহাক ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার
২৪৯ বার পঠিত
রবিবার, ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বালিয়াকান্দির আলোচিত ইয়াবা ব্যাবসায়ী ইসহাক ৪৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

---

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ
রাজবাড়ী- মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত ইসহাক শেখ (২৭)-কে ফরিদপুর সেনা ক্যাম্প ও মধুখালী থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইসহাক দীর্ঘদিন ধরে মাদকের সক্রিয় সরবরাহকারী হিসেবে প্রশাসনের নজরে থাকলেও বারবার অভিযানে ব্যর্থ হওয়ায় সে পলাতক ছিল।
সেনা সূত্রে জানা যায়, ১২ জুলাই রাত ১টা ২০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে তথ্য আসে যে, মধুখালীর বিল আরালিয়া বাজার এলাকায় ইসহাক শেখ অবস্থান করছে এবং ইয়াবা লেনদেনে সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং মধুখালী থানার পুলিশ বাহিনী যৌথভাবে অভিযানের পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, ১২ জুলাই ভোর ৪টা ৩০ মিনিটে বিল আরালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইসহাক শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশিতে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইয়াবা সম্রাট ইসহাক শেখের বাড়ি, বালিয়াকান্দি শেখ পাড়া গ্রামে। গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে জানা যায়, ইসহাক শেখ দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহের মূল উৎস হিসেবে কাজ করছিল। প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালালেও প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
আটক ইসহাক শেখ এবং জব্দকৃত মাদকদ্রব্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। জনস্বার্থে সেনা ক্যাম্পসমূহ কে তথ্য দিয়ে
সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)