শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪৬৩ বার পঠিত
বুধবার, ১৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমিনুর রহমান তুহিন,বেনাপোলপ্রতিনিধি:বেনাপোল বাসীর স্বপ্ন পূরনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৭ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ঘোষনা করলেন। আজ বুধবার বেলা সোয়া একটায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এ ট্রেনে বগি থাকবে ১২টি।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল বাসীর স্বপ্ন পূরন করে এ ট্রেনের উদ্বোধন ঘোষণা করলেন।

ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত হতে যশোর বেনাপোলে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন,যশোর-২ আসনের সাংসদ নাসির উদ্দিন,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: শামসুজ্জামান ও বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুন-অর-রশিদ, যশোর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন মোহাম্মদ শওকত,বেনাপোল কাষ্টমস্ কমিশনার বেলাল হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেল মন্ত্রণালয়ের সুত্রে জানা গেছে ,নতুন ট্রেনে ব্রড গেজ কোচসমূহ এডিবির অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটার গেজ ও ব্রড গেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে সংগৃহীত হয়েছে। দ্রুতগতির এ ট্রেন পরিচালনার ফলে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী যাত্রীসাধারণের নিরাপদ আসা-যাওয়া সহজতর,দ্রুততর ও আরামদায়ক হবে।

সংগৃহীত কোচসমূহের অন্যতম নতুন বৈশিষ্ট্য হলো বায়ো-টয়লেট সংযোজন। ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের হুইলচেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে প্রশস্ত দরজা (মেইন ও টয়লেট দরজা) এবং নির্ধারিত আসনের সুবিধা। যাত্রীসাধারণের জন্য আধুনিক ও মানসম্মত চেয়ার, বার্থ, স্টেয়ার, পার্সেল র‌্যাক, টিভি মনিটর হ্যাংগার, ওয়াই-ফাই রাউটার হ্যাংগার, মোবাইল চার্জারের ব্যবস্থা রয়েছে।

‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ১২টি কোচ দ্বারা চলবে। ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৯৬টি (৭৯৫ নম্বর ট্রেনের ক্ষেত্রে) এবং এসি বার্থ, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৭১টি (৭৯৬ নম্বর ট্রেনের ক্ষেত্রে) আসনের ব্যবস্থা থাকবে।

বেনাপোল ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (৭৯৫) বুধবার ও (৭৯৬) বৃহস্পতিবার। ট্রেনটি বেনাপোল থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকায় পৌঁছবে রাত ৯টায় এবং ঢাকা থেকে ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে, বেনাপোল পৌঁছবে সকাল ৮টা ৪৫ মিনিটে।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জোনের সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন চীফ ইঞ্জিনিয়ার ওয়াসিম কুমার তালুকদার, যশোর জেলা পুলিশ সুপার মইনূল হক, শার্শা উপজেলার নির্বাহি অফিসার পূলক কুমার মন্ডল,উপজেলার চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান স্বজন প্রমুখ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
“কৃষিমন্ত্রীর মন্ত্রণালয়’র দৃষ্টি আকর্ষণ” “কৃষিমন্ত্রীর মন্ত্রণালয়’র দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির বাদশা খ্যাত বিএডিসি ডিডি দীপক কি আইনের উর্ধ্বে
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখন জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখন জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক
বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?
সম্পাদকীয় দল, দালাল বিতর্ক ও ব্যবসায়ীকরণ—কোথায় যাচ্ছে বিএনপি সম্পাদকীয় দল, দালাল বিতর্ক ও ব্যবসায়ীকরণ—কোথায় যাচ্ছে বিএনপি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)