শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত
৪৬৫ বার পঠিত
বুধবার, ১৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত

১৬/৬/২০১৯ মঙ্গলবার রাতে বেইলি রোডের মিনিস্টার্স এপার্টমেন্ট ভবনে গনতন্ত্রের মানসকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারান্তরীন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে । উক্ত সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গনন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ।
এসময় তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে কারান্তরীণ করে মূলত: গনতন্ত্রকেই কারান্তরীন করা হয় । তৎকালীন অনির্বাচিত ও অবৈধ সরকারই এই কাজটি করেছিল । দেশের জনগন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনা মুক্ত হয়েছেন । তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছেন যার সুফল আজ দেশের আপাময় জনগন ভোগ করছে । দেশের উন্নয়ন, কল্যাণ ও জনগনের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি দেশের জনগন ও দলীয় কর্মীদের আহ্বান জানান ।
আলোচনা সভায় ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মানিকুজ্জামান বলেন, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা কারান্তরীনের সময় আমি আমেরিকায় কর্মরত ছিলাম। গণতন্ত্রের মানসকন্যাকে যখন অবৈধভাবে তৎকালীন অবৈধ সরকার অন্তরীন করে রেখেছে, দেশের গনতন্ত্র যখন বিপন্ন, সেই সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে দেশে এসে জননেত্রীর মুক্তি, অবৈধ সরকারকে উৎখাত ও গনতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করেছি । ছাত্রাবস্থায় জাতির পিতার স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল এর ২৪ নম্বর রুমটিতে থাকার সৌভাগ্য লাভ করায় অনুপ্রাণিত হয়ে জাতির পিতা ফাউন্ডেশনের কর্মী হিসাবে কাজ করে নিজেকে ধন্য মনে করছি ।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর রোকেয়া বেগম, চিত্রনায়িকা অঞ্জনা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকি, এডভোকেট কামরুজ্জামান, ডাঃ শেখ শহীদুল্লাহ, ও মুরাদ হোসেন প্রমুখ ।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)