শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » ফের দুর্নীতি বিরোধী বক্তব্য দিলেন ‘সোহেল তাজ’
প্রথম পাতা » জেলার খবর » ফের দুর্নীতি বিরোধী বক্তব্য দিলেন ‘সোহেল তাজ’
১০৮৪ বার পঠিত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফের দুর্নীতি বিরোধী বক্তব্য দিলেন ‘সোহেল তাজ’

পক্ষকাল প্রতিবেদক : মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে কাপাসিয়া পুরাতন ধান বাজারে আয়োজিত আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ফের দুর্নীতি বিরোধী বক্তব্য দেন। গত ১৩ জুলাই তিনি ফেসবুক পেজে দুর্নীতি বিরোধী একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

আরও পড়তে পারেন : দুর্নীতির চেকলিস্ট দিলেন ‘সোহেল তাজ’

এর আগে তিনি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ৯৪ তম জন্মবার্ষিক উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘তাজউদ্দীন আহমদকে জানব, শিখব এবং রাজনীতি করব’ প্রতিপাদ্য করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আজ থেকে ১০ দিন ব্যাপী আলোচনা, পাঠচক্র, উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ র‌্যালী, মিলাদ ও দোয়াসহ নানা কর্মসূচী নেওয়া হয়েছে।

সোহেল তাজ বলেন, দুর্নীতি নামক ক্যান্সারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তবে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবেনা। তাই আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন আর সে স্বপ্নকে বাস্তবরূপ দিয়েছিলেন তাজউদ্দীন আহমদ। বাংলার সাধারণ মানুষের মুক্তি, সমঅধিকার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেতনায় তাজউদ্দীন আহমদ সর্বদা উজ্জীবিত ছিলেন। তিনি এ দেশের মানুষের মুক্তির জন্য পরিবার পরিজনসহ সকল ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়েছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদের নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর সে শিক্ষা নিতে হবে বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতা ও দেশ প্রেমিক নেতাদের কাছ থেকে। তাজউদ্দীন আহমদের কাপাসিয়ার কোনো সন্তান যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে এ ব্যাপারেও আমাদেরকে সাবধান হতে হবে।

উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবউদ্দীন আহম্মেদ সেলিমের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ্জ্জুামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলআমীন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)