শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » সংবর্ধনায় নারীকে জোর করে জড়িয়ে ধরলেন চেয়ারম্যান
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » সংবর্ধনায় নারীকে জোর করে জড়িয়ে ধরলেন চেয়ারম্যান
৪১০ বার পঠিত
সোমবার, ২৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবর্ধনায় নারীকে জোর করে জড়িয়ে ধরলেন চেয়ারম্যান

সংবর্ধনায় নারীকে জোর করে জড়িয়ে ধরলেন চেয়ারম্যান

বান্দরবান, ২৪ মার্চ- গত সপ্তাহে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের আলীকদমে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন সাবেক বিএনপি নেতা মো. আবুল কালাম। এরপর ২২ মার্চ স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের মেরিনচর পাড়ায় সংবর্ধনা নিতে যান তিনি। ওই পাড়াটিতে মূলত ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষদের বসবাস।

ম্রো সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সংবর্ধনা নেওয়ার সময় আবুল কালাম সবার সামনে এক নারীর সঙ্গে বেশ আপত্তিকর আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি ভাইরালও হয়েছে। ছবিতে দেখা যায়, ম্রো নৃগোষ্ঠির এক নারীকে সবার সামনেই জড়িয়ে ধরে আছেন। ওই নারীর আচরণে বোঝা যে, তিনি এতে খুবই অস্বস্তিবোধ করছেন। শুধু তাই নয় চেয়ারম্যানের কাছ থেকে দূরে যেতে চেষ্টা করতে দেখা যায় তাবে। অন্যদিকে চেয়ারম্যানও তাকে জোরপূর্বক ধরে রাখার চেষ্টা করছেন।

বান্দরবন প্রতিনিধি ওই নারীর পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন, তিনি একজন বিধবা। ওই নারীর ভাই স্থানীয় এমএনপি কমান্ডারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে চেয়ারম্যান আবুল কালাম ওই পাড়ায় সংবর্ধনা নিতে আসেন।

এদিকে ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই চেয়ারম্যানের সমালোচনায় করছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠির একজন বিধবা নারীকে এভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ্যে হেনস্তা করার দায়ে চেয়ারম্যানের বিচারও চেয়েছেন অনেকে।

ছবিগুলো শেয়ার করে মোহাম্মদ রকি নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘মো. আবুল কালাম, একজন নবনির্বাচিত চেয়ারম্যান। বান্দরবন জেলার আলীকদম উপজেলায় সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি ম্রো আদিবাসীদের পাড়ায় যান সংবর্ধনা নেওয়ার জন্য। বান্দরবনের ম্রো আদিবাসী জনগোষ্টিরা সচরাচর একটু সরল প্রকৃতির। সাদা মনের মানুষ ও বটে, সরল মনে ম্রো আদিবাসীরা খুব সহজে বিশ্বাস করে থাকেন। তারা হয়ত এটা জানেনা যে, মো. আবুল কালাম সাহেব (নবনির্বাচিত চেয়ারম্যান) ম্রোদের মতো একজন সরল প্রকৃতির মানুষ নন।’

তিনি আরও লেখেন, ‘একজন জনপ্রতিনিধি কখনো এইভাবে একজন নারীকে জড়িয়ে ধরতে পারেন না ওই নারীর অনুমতি ছাড়া। কান্ডজ্ঞানহীন ব্যক্তি ছাড়া কখনো একজন নারীকে এইভাবে জড়িয়ে ধরতে পারেনা। এটি সম্পৃর্ণ শ্লীলতাহানি ও নারী সমাজকে অবমূল্যায়ন করা।’

নিপুন ত্রিপুরা নামে ক্ষুদ্র নৃগোষ্ঠির একজন ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘ভোট কারচুপি করে বিজয়ী হওয়া আলীকদমের এ জানোয়ার চেয়ারম্যানের নাম মোহাম্মদ আবদুল কালাম। সংবর্ধনা নিতে গিয়ে সহজ সরল ম্রো মেয়েকে জড়িয়ে ধরে কামনা মিটাচ্ছে আর আশেপাশে সব চামচারা হাততালি দিচ্ছে।’

এ বিষয়ে কথা বলতে বান্দরবানের আলীকদম উপজেলার চেয়ারম্যান আবুল কালামকে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)