শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » দুই মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » দুই মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী
৪৩৭ বার পঠিত
সোমবার, ২৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণার জন্য আরো দু’ এক মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী। এমপিওর জন্য যেসব আবেদন পাওয়া গেছে চারটি নির্ণায়কের ভিত্তিতে তা যাচাই-বাছাই করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী অর্থবছরে এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে। আজ (২৪ মার্চ) এমপিওর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে পৌঁছে এমন বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তার সাথে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

রোববার বিকেল ৩টা ২৫ মিনিট এর দিকে শিক্ষামন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওর দাবিতে গত পাঁচদিন ধরে অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষকদের মাঝে আসেন। তিনি বলেন, এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তবে এবিষয়ে ঘোষণা দিতে দু’ এক মাস সময় লাগবে। আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন। আমরা সে বিষয়ে আলোচনা করব। আপনাদের একটি প্রতিনিধি দল যাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা করব। তাই রাজপথ ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানের ফিরে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাহমুদুন্নবী ডলার বলেন, ফেডারেশেনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আন্দোলন এক মাসের জন্য স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

টানা অবস্থান কর্মসূচির ৫ম দিনে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়াও বরগুনার তালতলি উপজেলার শিক্ষক শৈলেনচন্দ্র মজুমদার (৫০) স্ট্রোক করে জাতীয় হৃদরোগ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার (২০ মার্চ) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সারা দেশের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)