শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: সব ধরনের সেমি-অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড, প্রধানমন্ত্রীর ঘোষণা
প্রথম পাতা » রাজনীতি » ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: সব ধরনের সেমি-অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড, প্রধানমন্ত্রীর ঘোষণা
৩৮৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: সব ধরনের সেমি-অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড, প্রধানমন্ত্রীর ঘোষণা

১১ই এপ্রিল থেকে অস্ত্রের উপর নিষেধাজ্ঞা আইনটি কার্যকর হবে বলে জানিয়েছেন জাসিন্ডা আরডের্ন।
এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ব্যবহার করা সব ধরনের সেমি-অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে যাচ্ছে নিউজিল্যান্ডে সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন।
গত শুক্রবার দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনার পর থেকে আলোচনায় চলে আসে দেশটির অস্ত্র আইন বিষয়টি।
মিজ আরডের্ন বলেছেন, তিনি আশা করছেন আগামী ১১ই এপ্রিলের মধ্যে নতুন আইনটি কার্যকরী হবে।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষণা করা অস্ত্রের জন্য একটি বাই-ব্যাক স্কিম চালু করা হবে এবং সেটি করা হবে যাতে করে আইনটি চালুর আগে এ ধরনের অস্ত্র কেনার জন্য হিড়িক না পড়ে যায়।
“এখন, হামলার ঘটনার ছয় দিন পরে, আমরা নিউজিল্যান্ডে সব ধরনের সামরিক কায়দার সেমি-অটোমেটিকের (এমএসএসএ) এবং অ্যাসল্ট রাইফেলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করছি,”-বলেন প্রধানমন্ত্রী মিজ আরডের্ন।

‌তিনি আরও বলেছেন, এছাড়া যেসব অংশ-বিশেষ যুক্ত করে অস্ত্রকে এমএএসএ-তে রূপান্তর ঘটানো যায় আনুষঙ্গিক সে ধরনের অস্ত্রও নিষিদ্ধ হবে, সেই সাথে সমস্ত উচ্চ-শক্তি সম্পন্ন ম্যাগাজিনও।
কেন ক্রাইস্টচাচে মসজিদে হামলাকারীর নাম বলেননি জাসিন্ডা আরডার্ন?

মিজ আরডের্ন বলেন, কর্মকর্তারা ধারণা করছেন বাই-ব্যাক স্কিমের ব্যয় “যেকোনো স্থানে ১০০ মিলিয়ন ডলার থেকে ২০০ মিলিয়ন ডলারের মধ্যে হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজের মানুষের নিরাপত্তার জন্য আমরা এই মূল্য অবশ্যই পরিশোধ করবো।”

এ বিষয়ে দেশটির পুলিশ বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ বলেছেন, “আমি স্মরণ করিয়ে দিতে চাই যে, নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকানা বিশেষ এক ধরনের সুবিধা, এটা কোনও অধিকার নয়।”



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)