শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নরসিংদীতে স্কুলছাত্র, নাটোরে অটোরিকশা চালক নিহত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নরসিংদীতে স্কুলছাত্র, নাটোরে অটোরিকশা চালক নিহত
৪৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরসিংদীতে স্কুলছাত্র, নাটোরে অটোরিকশা চালক নিহত

পক্ষকাল সংবাদ-
নরসিংদী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।
ননরসিংদীর বেলাবতে কাভার্ড ভ্যান চাপায় রাব্বি মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আপন নামে তার এক সহপাঠী আহত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি মিয়া বেলাব উপজেলার হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও হোসেন নগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাব্বি মিয়া ও আপন স্কুল এলাকা থেকে খেলাধুলা করতে বাইসাইকেল যোগে মহাসড়ক পার হচ্ছিল। এসময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।

নরসিংদী-নাটোর-সড়ক দুর্ঘটনাআহত অবস্থায় তার সহপাঠীকে ভৈরবের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

Advertisement

অন্যদিকে নাটোরের ডাল সড়ক এলাকায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় রফিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। আহত হয়েছে ইয়ামিন ও জাহাঙ্গীর নামে দুই যাত্রী।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক সিংড়া উপজেলার সাঐল গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় ওমর শরীফ চৌহানের ভাটার একটি মাটিবাহী ট্রাক্টর এলাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো চালক রফিক নিহত হয় এবং দুই যাত্রী আহত হয়।নরসিংদী-নাটোর-সড়ক দুর্ঘটনা
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত দু’জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে প্রকৌশলী জাহাঙ্গীরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক ট্রাক্টর এবং এর চালককে আটক করতে পারেনি পুলিশ।



এ পাতার আরও খবর

বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী
আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)