শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ভেজাল মদ খেয়ে ভারতে নিহত ৯২
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ভেজাল মদ খেয়ে ভারতে নিহত ৯২
৮৩৬ বার পঠিত
শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেজাল মদ খেয়ে ভারতে নিহত ৯২

---পক্ষকাল ডেস্ক ঃ
ভারতের উত্তরাখণ্ড প্রদেশে বিষাক্ত মদ খেয়ে নিহত এক ব্যক্তির লাশ বাড়িতে নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবি: এনডিটিভি।
ভারতের উত্তরাখণ্ড প্রদেশে তৈরি বিষাক্ত মদ খেয়ে দুই প্রদেশে ৯২ জনের জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের। মদ তৈরিকারকদের বিরুদ্ধে এখন যৌথ অভিযান শুরু করেছে উভয় প্রদেশের পুলিশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের।
জানা গেছে, মিরাটে ১৮, সাহারানপুরে ৪৬, রুরকিতে ২০ ও কুশীনগরে ৮ জনের মৃত্যু হয়েছে৷ উত্তরপ্রদেশের ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের রাজ্য সরকার৷ পাশাপাশি চিকিৎসাধীনদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, ওই বিষাক্ত মদ তৈরি হয়েছে উত্তরাখণ্ডে৷ দুটি রাজ্যেই একই জায়গা থেকে মদ সরবরাহ করা হয়েছিল৷ প্রথম ৫ জনের মৃত্যু হয় শুক্রবার ভোরে৷ সাহারানপুরের উমাহি গ্রামে৷ ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে৷ পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে৷ স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক জনের অবস্থা এখনও উদ্বেগজনক৷

আরও পড়ুনঃ ধর্ষণ চেষ্টাকারীকে কুপিয়ে নিজেকে রক্ষা করলেন নারী

ভারতে ভেজাল মদ খেয়ে নিহত ৯২

এ ঘটনায় ৩টি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে৷ শনিবার রাতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশের যৌথ বাহিনী।

এ ঘটনার ৩ দিন আগে উত্তরপ্রদেশের কুশীনগরে বিষমদ খেয়ে মৃত্যু হয় ১০ জনের৷ ওই ঘটনায় ৯ সরকারি অফিসারকে বরখাস্ত করা হয়৷ মৌনি অমাবস্যা মেলা চলাকালীন গ্রামের মানুষ মদ খেয়েছিলো সেখানে।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)