শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চট্টগ্রামের সমাবেশ সফল করার ঘোষণা খসরুর
প্রথম পাতা » জেলার খবর » চট্টগ্রামের সমাবেশ সফল করার ঘোষণা খসরুর
৪২২ বার পঠিত
রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামের সমাবেশ সফল করার ঘোষণা খসরুর

---চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে সোমবার বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল ও সমাবেশ হবে।
নিজ বাসভবনে রবিবার বিকেলে কয়েক দফা নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামিম প্রমুখ।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমন করা যাবে না। জনগণের নাগরিক অধিকার হরণ করলে জনগণই সিদ্ধান্ত নেবেন কি করতে হবে। তাই দেশ ও গণতন্ত্রের স্বার্থে সোমবার কালো পতাকা মিছিল ও সমাবেশ করবো আমরা।
খসরু বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। সকল ভয়ভীতি উপেক্ষা করে যে কোনো মূল্যে চট্টগ্রামে শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। দেশের জনগণ এ অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। এ সময় চট্টগ্রামের জনগণসহ নেতাকর্মীদের সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বর্ষপূর্তিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আর আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ মোট ১৬টি স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, বিএনপি এখনও সমাবেশের অনুমতি পায়নি। এরপরও দলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে।



এ পাতার আরও খবর

কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)