বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » লন্ডনে বসে শব্দ বোমা ফাটানো সহ্য করা হবে না -ওবায়দুল কাদের
লন্ডনে বসে শব্দ বোমা ফাটানো সহ্য করা হবে না -ওবায়দুল কাদের
![]()
এস এম লবিব, কাপাসিয়া থেকে
ঘরে-বাইরে গভীর ষড়যন্ত্র চলছে বিশৃঙ্খলা ছাড়া আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না। কারণ তাদের নেতারা আন্দোলন কর্মসূচী দিয়ে ঘরে বসে থাকেন। আমরা বিরোধী দলে থাকাকালীন আন্দোলন সংগ্রামে আমাদের রহমত আলী এমপি সাহেবের মত বয়োবৃদ্ধ নেতারা অগ্রভাগে রাজপথে থাকতেন তারপর কর্মিবাহিনী থাকত।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫ দিনব্যাপি বিজয় দিবস উদযাপনের সমাপনী দিনে তাজ উদ্দিনের জন্মভূমি কাপাসিয়ার দরদরিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপরোক্ত কথা গুলো বলেছেন।
তিনি তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন, আজ দেশের বিষয়ে লন্ডনে বসে তিনি শব্দ বোমা ফাটাচ্ছেন। বঙ্গবন্ধুকে আপমান দেশ জাতি সহ্য করবে না। যেমনি বিশাল হিমালয়ে পাশে কোন উটকে খুঁজে পাওয়া যাবেনা। তেমনি তারা কি বলল না বলল তাতে বঙ্গবন্ধুর কিছু আসে যায না। তাদের উল্টা-পাল্টা বক্তব্য ও কর্মকান্ডের জন্য এক সময় তারা জনসমর্থনহীন হয়ে নিজেরাই ভেঙ্গে নিঃশেষ হয়ে যাবেন। এজন্য আমাদের কিছুই করতে হবে না।
উপজেলা আওয়ামী সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, ওয়াজ উদ্দিন মোল্লা, কৃষক লীগ সভাপতি আইন উদ্দিন আহমেদ, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান ও স্থানীয় রায়েদ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আবদুল হাই।
এর আগে যোগাযোগ মন্ত্রী রাজাবাড়ি সেতু উদ্বোধন করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের রাজাবাড়ি বাজারে সুতি নদীর ওপর প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে এ সেতুটি নির্মিত হয়।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা