শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » রোহিঙ্গাদের দুর্দশায় আবেগে আপ্লুত বিদেশি কূটনীতিকরা
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » রোহিঙ্গাদের দুর্দশায় আবেগে আপ্লুত বিদেশি কূটনীতিকরা
৪৩১ বার পঠিত
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের দুর্দশায় আবেগে আপ্লুত বিদেশি কূটনীতিকরা

---
পক্ষকাল সংবাদঃ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন বিদেশি কূটনীতিকরা।
বুধবার বেলা ১২টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।
এরপর কুতুপালং ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।

এর আগে বেলা সোয়া ১০টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনে চড়ে তারা সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখানে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ পরিদর্শনে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও আছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

প্রতিনিধিরা বেলা ১২টায় কুতুপালং পৌঁছে ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন এবং সরেজমিন ঘুরে পুরো ক্যাম্প পরিদর্শন করছেন। এ সময় তাদের দুর্দশার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিদেশি কূটনীতিকরা।

বাংলাদেশে অবস্থানরত ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধান এ সফরে এসেছেন। বিকালে একই প্লেনে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)