শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার »
বুধবার, ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সামাজিক যোগাযোগের মাধ্যম ‘তরুণদেরকে ভীত ও উদ্বিগ্ন করে তুলছে’: গবেষণাপক্ষকাল সংবাদ/বি বি সি --- অনলাইন নির্ভর এক জীবন তরুণ-তরুণীদেরকে আরো উদ্বিগ্ন, অসম্পূর্ণ ও ভীত করে তুলতে পারে, বলছে গবেষণা।ফেসবুক-টুইটারের মতো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যম তরুণ তুর্কীদেরকে আরো উদ্বিগ্ন করে তুলছে বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে।
ডিচ দ্য লেবেল নামের একটি অ্যান্টি-বুলিয়িং বা পীড়ন-বিরোধী দাতব্য সংস্থা এই গবেষণাটি চালিয়েছে।এই গবেষণা জরিপে অংশ নেয়াদের মধ্যে ৪০%-ই বলছে, কেউ যদি তাদের সেলফিতে লাইক না দেয়, তাহলে তারা খারাপ বোধ করে।

আর ৩৫% বলছে তাদের কি পরিমাণ ফলোয়ার বা অনুসারী তার উপর সরাসরি নির্ভর করে তাদের আত্মপ্রত্যয়ের ব্যাপারটি।

প্রতি তিন জনে একজন বলছে তারা সারাক্ষণই সাইবার-বুলিয়িংয়ের বা পীড়নের আতঙ্কে থাকে।
একজন বিশেষজ্ঞ বলছেন, সোশ্যাল মিডিয়ার কারণে শিশুরা ‘বৈরিতার সংস্কৃতির’ মধ্যে বেড়ে উঠছে।

দশ হাজার তরুণ তরুণীর উপর এই জরিপটি চালানো হয়। এদের বয়েস ছিল ১২ থেকে ২০ এর মধ্যে।

এই জরিপে বেরিয়ে এসেছে সাইবার-বুলিয়িং ব্যাপক বিস্তৃতি লাভ করেছে।

৭০% অংশগ্রহণকারী স্বীকার করেছে যে তারা অনলাইনে অন্যের উপর পীড়নমূলক আচরণ করে।

১৭% দাবী করেছে তারা অনলাইনে পীড়নের স্বীকার হয়েছে।

অর্ধেকই বলেছে যে তারা অনলাইনে তাদের সাথে ঘটে যাওয়া খারাপ আচরণগুলো নিয়ে আলোচনা করতে চায় না।

গবেষণায় আরো জানা যাচ্ছে, ঘৃণা ছড়ানোর জন্য সবচাইতে বেশী ব্যবহৃত সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনস্টাগ্রাম।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)