শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপি-জামাত, জঙ্গি ও জঙ্গিসঙ্গীকে রাজনৈতিকভাবে বর্জন করতে হবে: ইনু
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপি-জামাত, জঙ্গি ও জঙ্গিসঙ্গীকে রাজনৈতিকভাবে বর্জন করতে হবে: ইনু
৪১৪ বার পঠিত
শনিবার, ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি-জামাত, জঙ্গি ও জঙ্গিসঙ্গীকে রাজনৈতিকভাবে বর্জন করতে হবে: ইনু

---পক্ষকাল সংবাদ ঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি-জামাত ও এদের সহযোগীরা বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ, দুষ্টক্ষত। তিনি বলেন, শুধু আগামী ২০১৯ সালের নির্বাচনেই ক্ষমতার বাইরে রাখা নয়, বিএনপি-জামাত, জঙ্গি আর জঙ্গিসঙ্গীকে চিরদিনের জন্য রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। জনাব ইনু বলেন, ১৯৭৫ এর পর যে পাকিস্তানপন্থী রাজনীতি চাপিয়ে দেয়া হয়েছিল ২০০৮ সালের পর থেকে সেই পাকিস্তানপন্থী ধারার জঞ্জাল পরিস্কার করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার যুদ্ধ চলছে। এ যুদ্ধে ১৪ দল-মহাজোটের ঐক্য মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পক্ষে রাজনীতির ঢাল। এ ঢালকে রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে তৃতীয় পন্থা বা মধ্য পন্থার কোনো সুযোগ নেই। তিনি যারা তৃতীয় পন্থা বা মধ্য পন্থার নামে বিএনপি-জামাতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক সাহায্য করছেন, তাদের এই আত্মঘাতি পথ পরিহার করে ১৪ দল-মহাজোটে শামিল হবার আহ্বান জানান। জনাব ইনু আরও বলেন, ১৪ দল ও মহাজোটকে আরও শক্তিশালী করতে মহাজোটের ছাতার নীচ থেকে দুর্নীতিবাজ-দলবাজদের বিতারণ করার পাশাপাশি ১৪ দল-মহাজোটের শরিকদের মধ্যে পারস্পরিক অবহেলা, উন্নাসিকতাপূর্ণ আচরণ পরিহার করতে হবে। জনাব ইনু আজ শুক্রবার সকাল ১১ টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভার উদ্বোধনী প্রকাশ্য অধিবেশনে এ বক্তব্য রাখেন।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভার উদ্বোধনী অধিবেশনে খসড়া রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান শওকত। প্রকাশ্য উদ্বোধনী অধিবেশনের পর সাধারণ সম্পাদক কর্তৃক উত্থাপিত রাজনৈতিক রিপোর্টের উপর আলোচনা করছেন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ।

প্রতিনিধি সভায় জাসদের সাংগঠনিক জেলা, উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্ধারিত ১৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

বার্তা প্রেরক



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)