শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ট্রাম্প সৌদিতে
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ট্রাম্প সৌদিতে
৪৪৪ বার পঠিত
শনিবার, ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প সৌদিতে

---

পক্ষকাল ডেস্কঃ দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকালে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তিনি রাজধানী রিয়াদে পৌঁছান।
এসময় বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। এর আগে শুক্রবার আমেরিকার ম্যারিল্যান্ডের এন্ড্রুস বিমান ঘাঁটি থেকে সস্ত্রীক রওনা দেন তিনি।

৯ দিনের এই সফরে ইসরায়েল-ফিলিস্তিন, ইতালি এবং বেলজিয়াম যাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর জোট- জিসিসির বার্ষিক সম্মেলন এবং আরব ইসলামিক আমেরিকান সামিট-এ অংশ নেবেন তিনি। সেখানে, ইসলামের ওপর বড় ধরনের একটি ভাষণ রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইসলাম বিদ্বেষী এই তকমা থেকে বেরিয়ে আসার জন্যেই, ইসলামিক সম্মেলনে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট। জানিয়েছে হোয়াইট হাউজ। সেখানে ট্রাম্প মুসলিম এবং ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি তার সরকারের মনোভাব তুলে ধরবেন বলে জানা যায়।

তার সফরের পরবর্তী গন্তব্যস্থল পশ্চিমতীরের পবিত্র দেয়াল। তবে, ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে তিনি কী বক্তব্য রাখতে পারেন, সেটা এখনো অস্পষ্ট। ধারণা করা হচ্ছে, জেরুজালেমে আমেরিকার দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেবেন তিনি।

এর পরই, ইতালিতে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)