শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার কার্যালয়ে দুই ঘণ্টার তল্লাশির ফল শূন্য
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার কার্যালয়ে দুই ঘণ্টার তল্লাশির ফল শূন্য
৪৪৮ বার পঠিত
শনিবার, ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদার কার্যালয়ে দুই ঘণ্টার তল্লাশির ফল শূন্য

---
পক্ষকাল সংবাদ : রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই ঘণ্টার তল্লাশি শেষ করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান শেষ হয় সকাল সাড়ে নয়টার দিকে। তবে এই তল্লাশি চালিয়ে সেখানে কিছুই পায়নি পুলিশ।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ গুলশান দুই নম্বরের ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িটি ঘেরাও করে পুলিশ। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা কারণ জানতে চেয়ে যোগাযোগ করতে থাকে পুলিশের সঙ্গে।

পরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক বলেন, কার্যালয়টিতে রাষ্ট্রবিরোধী কোনো নথিপত্র আছে কি না, সে বিষয়ে আদালতের পরোয়ানা থাকায় সেখানে তল্লাশি চালানো হয়েছে।

সকাল সাড়ে নয়টা পর্যন্ত এই অভিযান চলে, তবে পুলিশ কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কিছু বলেননি। অভিযান শেষে কার্যালয়ের সামনের ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, দুই দিন আগে খালেদার এই কার্যালয়ে এক ট্রাক বই আনার খবর পেয়েছেন তারা। আর এসব বইকে ঘিরেই তাদের সন্দেহ। তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সেখানে কিছুই পাওয়া যায়নি।

খালেদা জিয়ার বাসভবন এই কার্যালয়ের পাশেই ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে। এই অভিযান চলাকালে তিনি ‘ফিরোজা’ নামে এই বাড়িতেই অবস্থান করছিলেন। বিএনপি নেত্রী সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে তার গুলশান কার্যালয়ে যান এবং গভীর রাত অবধি সেখানে থাকেন।

খালেদার গুলশান কার্যালয়ে তল্লাশির খবর পেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ওই কার্যালয়ের দিকে ছুটে যান। তল্লাশি শেষ হলে সকাল সাড়ে নয়টার কিছু পর তারা বেরিয়ে আসেন।

কার্যালয় থেকে বেরোনোর পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)