শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নেতা হয়ে কী পেলাম না, এটা ভাবা যাবে না ;প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নেতা হয়ে কী পেলাম না, এটা ভাবা যাবে না ;প্রধানমন্ত্রী
৪৮৪ বার পঠিত
শনিবার, ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেতা হয়ে কী পেলাম না, এটা ভাবা যাবে না ;প্রধানমন্ত্রী

---
পক্ষকাল ডেস্কঃ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতা হয়ে কী পেলাম কী পেলাম না, এটা ভাবা যাবে না। জাতিকে কী দিতে পারলাম সেটাই ভাবনার বিষয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে কাজ করতে হবে।

শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। সভায় সারাদেশ থেকে আসা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য গবেষণা ও দফতর সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষকে উন্নত জীবন দেয়া। গত আট বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে জনসাধারণের মাঝে তুলে ধরুন, যেন তারা (জনগণ) আমাদের প্রতি আস্থা রেখে আবার ভোট দেয়।

তিনি বলেন, আওয়ামী লীগের কাজ একটাই, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের কোনো অভাব থাকবে না। মানুষ পেট ভরে ভাত খাবে, ভালো কাপড় পরবে, লেখাপড়া করে শিক্ষিত হবে, সর্বোপরি উন্নত জীবন পাবে।

তিনি আরো বলেন, বিএনপি বলে তারা তিনবার প্রধানমন্ত্রী ছিল, জাতীয় পার্টি বলে তারা এতদিন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকার কথা বলে, তবে দেশ উন্নত হয়নি কেন? আওয়ামী লীগ যদি দেশের উন্নয়ন করতে পারে তারা পারেনি কেন? তাদের উদ্দেশ্য হলো লুটপাট করে খাওয়া আর সম্পদের পাহাড় গড়া। তা না হলে ভাঙা সুটকেস আর ছেড়া গেঞ্জি ছাড়া যাদের ঘরে কিছুই ছিল না, তারা কোটি কোটি টাকা ও বিশাল লঞ্চ বহরের মালিক হয় কিভাবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)