শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » খালেদা ৭ দফা দিয়ে গণতন্ত্র ধ্বংসের রাজনীতি শুরু করেছেন
খালেদা ৭ দফা দিয়ে গণতন্ত্র ধ্বংসের রাজনীতি শুরু করেছেন
সিরাজগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়া ৭ দফা প্রস্তাবের মাধ্যমে দেশে জঙ্গি ও রাজাকারদের সঙ্গে নিয়ে গণতন্ত্র ধ্বংসের রাজনীতি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসনুল হক ইনু।
তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গি ও রাজাকারদের উৎসাহিত করছেন। এ জন্য তার দেশ ও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তিনি এখনও তা চাননি।’
শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শনিবার দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার প্রস্তাবে দেশের মঙ্গলের জন্য জঙ্গি ও রাজাকার গোষ্ঠীর রাজনীতি পরিহার করার কোনো ঘোষণা নেই। এতে প্রমাণ হয়, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে এবং গণতন্ত্র নস্যাৎ করার যে ষড়যন্ত্র তিনি করেছিলেন তা থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি।
জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুর আম্বিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ খালেদ, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, সাংস্কৃতিক সম্পাদক নাট্যাভিনেতা নাদের চৌধুরি, জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা