শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » এয়ারএশিয়ার বিমান বিধ্বস্ত : ৩০টি লাশ উদ্ধার
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » এয়ারএশিয়ার বিমান বিধ্বস্ত : ৩০টি লাশ উদ্ধার
৫৩৩ বার পঠিত
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এয়ারএশিয়ার বিমান বিধ্বস্ত : ৩০টি লাশ উদ্ধার

---

পক্ষকাল ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে বিধ্বস্ত হওয়া এয়ারএশিয়ার কিউজেড-৮৫০১ ফ্লাইটের অন্তত ৩০ অরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ান উদ্ধারকর্মীরা শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বহু খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত বিমানটির জীবিত কোনো আরোহীর সন্ধান পাওয়া যায়নি।

এ-৩২০-২০০ এয়ারবাসটির ভগ্নাবশেষ ও ব্ল্যাকবক্সের সন্ধানে বিশেষায়িত যন্ত্রপাতি পাঠানো হয়েছে। তবে সমুদ্রে প্রচণ্ড ঢেউ থাকায় শুক্রবার সেগুলো ব্যবহার করা যায়নি।

ধারণা করা হচ্ছে, বিমানটির ভগ্নাবশেষ এখনো অগভীর অঞ্চলে রয়েছে। ওই ভগ্নাবশেষ ও ব্ল্যাকবক্স উদ্ধার করা গেলে বিমানটি ধ্বংসের কারণ জানা যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, মালয়েশিয়াভিত্তিক এয়ারএশিয়ার কিউজেড-৮৫০১ ফ্লাইটের এ-৩২০-২০০ এয়ারবাসটি স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়ার সুরাবিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে জাভা সমুদ্রাঞ্চলে সকাল ৬টা ১৭ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছে। বিমানটির ওই দিনই সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে পৌঁছানোর কথা ছিল।

যোগাযোগ বিচ্ছিন্নের আগে বিমানটি ভূপৃষ্ঠের ৩২ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। কিন্তু আকাশে মেঘ থাকায় বিমানচালক ৩৮ হাজার ফুট উপর দিয়ে ওড়ার অনুমতি চান। এর কয়েক মিনিট পর তাকে ৩৪ হাজার ফুট উপর দিয়ে ওড়ার অনুমতি দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও আর সম্ভব হয়নি।

বিমানটিতে ১৫৫ যাত্রী, দুই বিমানচালক ও ৫ কেবিন ক্রুসহ মোট ১৬২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮টি শিশুও রয়েছে। আরোহীদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নাগরিক।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)