ঝিনাইদহে বিদায়ী বছরে ৭০টি হত্যাকান্ড!
ঝিনাইদহ প্রতিনিধি: বিদায়ী বছরে (২০১৪) ঝিনাইদহে হত্যাকান্ড ঘটেছে সর্বমোট ৭০টি। সর্বশেষ বছর শেষে গত ২৮ ডিসেম্বর একই দিনে তিনটি হত্যাকান্ডের ঘটনা প্রশাসনকে ভাবিয়ে তুলেছে।
বছরজুড়েই একের পর এক খুনের ঘটনায় আতঙ্কিত ছিল ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। তবে হত্যাকান্ডের ঘটনায় দুই-একজন গ্রেপ্তার হলেও ধরা-ছোয়ার বাইরে থেকে যায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত মূল হোতারা।
এই বিষয়ে পুলিশ বলছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক কোন্দল, প্রতিপক্ষের হামলা, জমিজাম সংক্রান্ত বিরোধের জের ধরেই এসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
সর্বশেষ গত ২৮ ডিসেম্বর একই দিনে তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। এর মধ্যে কোটচাঁদপুরে স্কুলশিক্ষক জোনাব আলীকে গুলি করে হত্যা, শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ভ্যানচালক আব্দুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা এবং হরিণাকুন্ডুতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলায় ১৫টি, শৈলকুপায় ১৯টি, কালীগঞ্জে ১২টি, হরিণাকুন্ডুতে ১০টি, কোটচাঁদপুরে ৯টি ও মহেশপুর উপজেলায় পাঁচটি হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ ব্যপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, বিগত বছরগুলোর তুলনায় ঝিনাইদহের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। যে কয়টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার অধিকাংশই আধিপত্য বিস্তার ও সামাজিক কোন্দালের কারণে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ