শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » বিধ্বস্ত বিমান থেকে হেঁটে বেরিয়ে এল শিশু
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » বিধ্বস্ত বিমান থেকে হেঁটে বেরিয়ে এল শিশু
৪৬১ বার পঠিত
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিধ্বস্ত বিমান থেকে হেঁটে বেরিয়ে এল শিশু

---
পক্ষকাল ডেস্ক:
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে সাত বছরের কন্যাশিশু হেঁটে বেরিয়ে এল। শরীরে কিছু আঘাতের চিহ্ন, তবে তা গুরুতর নয়। কেন্টাকি বনাঞ্চলে দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। এতে বিমানে থাকা চারজন আরোহী মারা যান। রক্ষা পায় শিশুটি। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পুলিশ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, স্থানীয় বাসিন্দার কাছ থেকে জরুরি ফোন পেয়ে তারা ওই দুর্ঘটনার ব্যাপারে সতর্ক হয় এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
কেন্টাকি পুলিশ সার্জেন্ট ডিন প্যাটনসন এক বিবৃতিতে জানান, স্থানীয় এক বাসিন্দা ফোনে তাঁদের ওই বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েটির তেমন কোনো আঘাত লাগেনি। সে অনেকটা সুস্থ বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকর্মীরা বিমানের দুর্ঘটনাস্থলে গিয়ে ছোট বিমানটিকে শনাক্ত করেছে। ফেসবুকে দেওয়া পুলিশের ওই বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করেছে। এর মধ্যে বিমানের চালক ও আরোহীরা রয়েছেন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)