শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হঠাৎ করে গ্রিক দেবীর ভাস্কর্য কেন: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » হঠাৎ করে গ্রিক দেবীর ভাস্কর্য কেন: প্রধানমন্ত্রী
৩৬২ বার পঠিত
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হঠাৎ করে গ্রিক দেবীর ভাস্কর্য কেন: প্রধানমন্ত্রী

 ---পক্ষকাল সংবাদ : হাইকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর ভাস্কর্য পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি প্রকাশ্যে না বললেও প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে বলেছি, এটা ঠিক হয়নি। যে ভাস্কর এটা করেছে তাকেও আমি বলেছি, গ্রিক থিমকে পরিবর্তন করার অর্থ কী হতে পারে? প্রধান বিচারপতিকে সেটাই বলেছিলাম, এই গ্রিক স্ট্যাচুকে আপনি শাড়ি পরাতে গেলেন কী জন্য? স্ট্যাচু আমাদের দেশে বহু আছে, থাকবে। কিন্তু হাইকোর্টের মতো একটি জায়গায় স্ট্যাচু করা হবে, এই স্ট্যাচুটা তো হাজার হাজার বছরের পুরনো, সব দেশে তো এটা নেই। তা হঠাৎ আমাদের এখানে এটা লাগাতে হবে কেন?’ মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘হাইকোর্টে যে স্ট্যাচু করা হয়েছে, এটি হচ্ছে গ্রিক গডেজ অব জাস্টিস। আর যেখানে স্থাপন করা হলো, তার পাশে ঈদগাহ। আমাদের ঈদের নামাজ হয়, ঠিক সেই ময়দানের সামনে এসে পড়ে এটি। এজন্য প্রধান বিচারপতিকে বলেছি, এটিকে যেন আড়াল করে দেওয়া হয় অথবা সরিয়ে ফেলা হয়।’

শেখ হাসিনা বলেন, ‘এই গ্রিক স্ট্যাচুকে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। এটা যদি গ্রিক স্ট্যাচু হয়ে থাকে, তাহলে সেই গ্রিক স্ট্যাচু হিসেবে থাকবে। এটাকে শাড়ি পরিয়ে বিকৃত করা কেন? নিজে কত লম্বা, তার পাল্লাটা কত লম্বা! তার কোনও ঠিক-ঠিকানা নেই। একটা করে দিলো! মানে গ্রিককে এখন বাঙালি বানানো হলো। এ ধরনের স্ট্যাচু আমার নিজেরও পছন্দ নয় সেটা বলেছি।’

ভাস্কর্য সরানোর বিরোধিতাকারীদের জবাব দিতে গিয়ে সরকারপ্রধান বলেন, ‘এটা সরাতে হবে কেন, এটি নিয়ে চিৎকার করা হচ্ছে। কিন্তু যারা এটা নিয়ে কথা বলছেন, তারা কি দেখতে পারছেন না, এই গ্রিক থিম আর এখন গ্রিক নেই। ওটা অর্ধগ্রিক, অর্ধবঙ্গ। ওটা বঙ্গগ্রিক হয়ে গেছে। এটা কি উনাদের চোখে পড়ে না? এটা তো উনাদের চোখে পড়া উচিত। যে কোনও থিম যখন থাকবে, তা বাস্তবভাবেই থাকা উচিত। আর এটা করার আগে প্রধান বিচারপতির আলোচনা করা উচিত ছিল। কোথায় এটা বসবে সেটাও দেখা উচিত ছিল। যেখানে ঈদের নামাজ হয়, সেখানে এটা করা হয়েছে। অনেকের কাছে তো এটা ভালো লাগবে না। নামাজের সময় ওটা চোখের সামনে পড়বে।’



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)