শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৫৬০টি মডেল মসজিদ করবে সরকার
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৫৬০টি মডেল মসজিদ করবে সরকার
৩৭৬ বার পঠিত
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৬০টি মডেল মসজিদ করবে সরকার

---পক্ষকাল সংবাদ

: দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করবে সরকার। মঙ্গলবার দুপুরে রাজধানীর শের-ই বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ কথা জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সারাদেশে আধুনিক মসজিদ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ৫৬০টি মডেল উপজেলায় এসব মসজিদ তৈরি হবে। এতে ব্যয় হবে ৯ হাজার ৬২ কোটি টাকা।

দেশের ৫৬০টি মডেল উপজেলায় মসজিদ নির্মাণের পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে। এর মাধ্যমে দেশের জনগণ ইসলামের সঠিক ইতিহাস জানার পাশাপাশি মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে।

তিনি বলেন, এ ছাড়াও একনেকের সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ২০ হাজার ৪ শ ২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা।

এরমধ্যে সরকারি ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯ হাজার ৬৭২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয় করা হবে। আর বৈদেশিক সহায়তা থেকে খরচ হবে ১০ হাজার ৭৩০ কোটি টাকা।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)