রবিবার, ৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » হাওরের দুর্দশাগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
হাওরের দুর্দশাগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
পক্ষকাল সংবাদ : বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের হাওর এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যাওয়ায় বিবৃতিতে গভীর উৎকণ্ঠা ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, হাওর এলাকার জনগণ একটি মাত্র ফসলের উপর নির্ভর করে জীবন ও জীবিকা নির্বাহ করে থাকে।
বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, হাওর এলাকার জনগণকে প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। প্রায়শ তাদেরকে প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়। কিন্তু এ বছরের আকস্মিক প্লাবনে ক্ষয়ক্ষতি নজিরবিহীন। ফসল কাটার আগ মুহূর্তে বাঁধ ভেঙে প্রতিদিনই হাওর এলাকার জমির ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে এলাকার জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করছে।
রাষ্ট্রপতি ইতোমধ্যে হাওর এলাকার জনগণের দুর্দশাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী হাওর এলাকার জনগণের দুর্দশা লাঘবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
রাষ্ট্রপতি অকাল বন্যার হাত থেকে হাওর এলাকার জনগণকে বাঁচাতে টেকসই প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান