শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » প্রণব মুখার্জি শেখ হাসিনা সাক্ষাৎ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » প্রণব মুখার্জি শেখ হাসিনা সাক্ষাৎ
৪২৫ বার পঠিত
রবিবার, ৯ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রণব মুখার্জি শেখ হাসিনা সাক্ষাৎ

---
বিদেশ ডেস্ক : নয়াদিল্লির রাইসিনা হিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে সাক্ষাৎ করেন তারা।সাক্ষাতের সময় প্রণব মুখার্জির সঙ্গে বেশ কিছু সময় ধরে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সাক্ষাতের পর শেখ হাসিনা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে ভবনের ব্যাঙ্কুয়েট হলে নৈশভোজে অংশ নেবেন তিনি।

এর আগে শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানবিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, তার ছেলে ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস দলীয় এই নেতারা।

রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ অন্যান্য সফরসঙ্গীরা।

এর আগে সকালের দিকে আজমিরে খাজা মইনুদ্দিন হাসান চিশতির মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। সফরসঙ্গীদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জয়পুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে আজমির শরিফে পৌঁছান।

সেখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। মাজারে চাদর প্রদানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন খাদেম আলিমুদ্দীন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)