বুধবার, ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পাকিস্তানি সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে ফেরত চাইবে বাংলাদেশ’
পাকিস্তানি সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে ফেরত চাইবে বাংলাদেশ’
![]()
পক্ষকাল /নিউজ জি : ‘১৯৭১ সালে যে ১৯৫ জন পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের দেশে এনে বিচারের জন্য ফেরত চাইবে বাংলাদেশ।আজ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তিতে বলা হয়, ১৯৫ সামারিক বাহিনীর সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে। এজন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু তাদের বিচার করা হয়নি। ফলে এ চুক্তি লঙ্ঘিত হয়েছে। সেজন্য বাংলাদেশ ওই ১৯৫ জনের বিচার করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি ১৯৫ জনের অনেকেই বেঁচে নেই। কিন্তু যারা জীবিত আছে তাদের ফেরত চাই। এজন্য আমরা চেষ্টা করবো।’
আনিসুল হক বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থানীয় মানবতাবিরোধীদের বিচার করার পরে তারা এই ১৯৫ জনের যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করে দেখছে।’




দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে