শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রধান বিচারপতিকে রাজাকার বলায় সাবেক বিচারপতির বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রধান বিচারপতিকে রাজাকার বলায় সাবেক বিচারপতির বিরুদ্ধে মামলা
৩১১ বার পঠিত
বুধবার, ২৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান বিচারপতিকে রাজাকার বলায় সাবেক বিচারপতির বিরুদ্ধে মামলা


পক্ষকাল ডেস্ক ঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে রাজাকার বলার ঘটনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকীর আদালতে মামলাটি করেছেন এক আইনজীবী।

বিচারক মঈন উদ্দীন বাদীর জবানবন্দি শুনে মামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. তানভীর জানান, মামলায় বাদী জবানবন্দি দিয়েছেন। কিন্তু বিচারক এখনো আদেশ দেননি।

মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে নবনীতা চৌধুরীর সঞ্চালনায় টকশো ‘রাজকাহন’ অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলেন সাবেক বিচারপতি মানিক। সেই অনুষ্ঠানে মানিক বলেন, ‘আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৭১ সনে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার।’---

বর্তমান প্রধান বিচারপতি সম্পর্কে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন মন্তব্যে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ওই আইনজীবী মামলাটি করেন।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)