শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি
৩৬৬ বার পঠিত
বুধবার, ২২ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি

---পক্ষকাল সংবাদ : জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে কৃষি ও শিল্পসহ সবক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদী মাতৃক বাংলাদেশে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম। ভূ-গর্ভস্থ পানির অত্যাধিক ব্যবহার, লবণাক্ততা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়ন, মারাত্মক পরিবেশ দূষণ, পানি প্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তন সুপেয় পানির উৎসকে ক্রমশ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য কৃষি, শিল্পসহ সবক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি।

তিনি বলেন, জীবন ও পরিবেশের মৌলিক উপাদান পানি। কৃষি, শিল্প, মৎস্য ও পশু পালন, নৌ-চলাচল, বনায়নসহ জীববৈচিত্র্য পানির ওপর নির্ভরশীল। আমি আশা করি, দিবসটি পালনের মাধ্যমে পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবার সচেতনতা বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’গড়ে তুলতে সক্ষম হব।

তিনি আরও বলেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় পানি সম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদফতর, যৌথ নদী কমিশন, নদী গবেষণা ইনস্টিটিউট, সিইজিআইএস ও আইডব্লিউএম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাণীতে ‘বিশ্ব পানি দিবস ২০১৭’এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)