শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি
৩৫৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি

---পক্ষকাল সংবাদ ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে ‘জাতীয় গণহত্যা দিবস’হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে প্রথমবারের মতো ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’পালনের উদ্যোগ গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরের আয়োজনে ২৫ মার্চের গণহত্যা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, জেলা প্রশাসক (সকল) ও উপজেলা নির্বাহী অফিসারের (সকল) উদ্যোগে গণহত্যা দিবসে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, জেলা প্রশাসক (সকল) ও উপজেলা নির্বাহী অফিসারের (সকল) উদ্যোগে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আব্দুল্লাহিল মারুফ আরও জনান, গণহত্যা দিবস পালন সংক্রান্ত কর্মসূচি অনুমোদিত হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর এবং সংস্থাসমূহকে অনুমোদিত কর্মসূচি অনুসারে কার্যক্রম গ্রহণ ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে।

উল্লেখ্য, পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের জন্য ২৫ মার্চ জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা দিবস’ঘোষণার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে গত ১১ মার্চ জাতীয় সংসদে গণহত্যা দিবস পালনের এ প্রস্তাব গৃহীত হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)