শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » যে কোনো মূল্যে সোহরাওয়ার্দীর জনসভা : বিএনপি
প্রথম পাতা » রাজনীতি » যে কোনো মূল্যে সোহরাওয়ার্দীর জনসভা : বিএনপি
৪৪৫ বার পঠিত
শুক্রবার, ২ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কোনো মূল্যে সোহরাওয়ার্দীর জনসভা : বিএনপি

পক্ষকাল প্রতিবেদক :
‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে যে কোনো মূল্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
---
রিজভী বলেন, ‘দৃঢ়তার সঙ্গে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, ৫ জানুয়ারি আমরা কর্মসূচি করবই। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। শান্তির জন্য, গণতন্ত্রের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।’

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে সরকারের সহযোগিতা কামনা করে রিজভী বলেন, ‘আমরা বার বার অঙ্গীকার করছি, ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের জনসভা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা এই জনসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘অতীতেও আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ করেছি। আমাদের এবারের কর্মসূচিও হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা এ সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।’

সমাবেশের অনুমতি সরকার না দিলে বিএনপি কি পদক্ষেপ নেবে এমন প্রশ্নে রিজভী আহমেদ বলেন, ‘অনুমতি না দিলে সে ক্ষেত্রে আমাদের কর্মসূচি দিতেই হবে। এ জন্য উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে।’

তিনি জানান, ৫ জানুয়ারি সমাবেশ করার জন্য গণপূর্ত অধিদফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দরখাস্ত করেছে বিএনপি। গণপূর্ত বলেছে, পুলিশ মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা দিলে তারা সমাবেশের জন্য মাঠ দেবে। কিন্তু পুলিশের কাছ থেকে বিএনপি এখনো কোনো অনুমতি বা আশ্বাস পায়নি।

রিজভী বলেন, ‘তাদের কি মতিগতি জানি না। শাসকদল কি যুদ্ধ ঘোষণা করতে চান?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)