শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আইভী সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আইভী সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন
৩৮৫ বার পঠিত
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইভী সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন

---পক্ষকাল সংবাদ

নারায়ণগঞ্জ: সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। নাসিক নির্বাচনে আইভী জেতায় আনন্দের জোয়ার বইছে আওয়ামী লীগে। এ আনন্দের মাঝেই শুক্রবার সন্ধ্যায় গণভবনে তাকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা।

বৃহস্পতিবার দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে।

মূলত নারায়ণগঞ্জ শহরের দায়িত্বভার তার হাতে এলো টানা তৃতীয়বারের মতো। সিটি করপোরেশন হওয়ার আগের নারায়ণগঞ্জ পৌরসভার সর্বশেষ চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। প্রতিবারই তিনি বড় ব্যবধানে হারান প্রতিদ্বন্দ্বীদের।

নারায়ণগঞ্জের ১৭৪টি ভোটকেন্দ্রের আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের সই করা ফল নিয়ে এসেছেন প্রার্থীদের এজেন্টরা। এই ফল যোগ করে আইভীর প্রাপ্ত ভোট দাঁড়ায় এক লাখ ৭৪ হাজার ৮২৬।

আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন তার অর্ধেকের কিছু বেশি ভোট। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৭৪টি ভোট।

আইভীর বিজয়ের খবরে তার কর্মী-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। তারা মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তোলেন এলাকা। ছোট ছোট খণ্ড মিছিল বিজয়ের ধ্বনি দিয়ে রাস্তায় ছুটে চলে।

বিজয় নিশ্চিত হওয়ার পর আইভী সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি তার অসমাপ্ত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

তার এই বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও জীবিত সব মুক্তিযোদ্ধার প্রতি উৎসর্গ করেন।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)