শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আইভিকে যুব মহিলার পক্ষ থেকে অভিনন্দন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আইভিকে যুব মহিলার পক্ষ থেকে অভিনন্দন
৩৬৭ বার পঠিত
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইভিকে যুব মহিলার পক্ষ থেকে অভিনন্দন

---পক্ষকাল সংবাদ নাসিক নির্বাচনে আইভী জেতায় আনন্দের জোয়ার বইছে আওয়ামী লীগে। এ আনন্দে যুব মহিলা লীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি নাজমা আখতার এবং সাধারন সম্পাদক অপু উকিল এই অভূতপূর্ব বিজয়ে উচ্ছাসিত যুব মহিলা লীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান ।

---

বৃহস্পতিবার দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে।

---

মূলত নারায়ণগঞ্জ শহরের দায়িত্বভার তার হাতে এলো টানা তৃতীয়বারের মতো। সিটি করপোরেশন হওয়ার আগের নারায়ণগঞ্জ পৌরসভার সর্বশেষ চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। প্রতিবারই তিনি বড় ব্যবধানে হারান প্রতিদ্বন্দ্বীদের।

নারায়ণগঞ্জের ১৭৪টি ভোটকেন্দ্রের আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের সই করা ফল নিয়ে এসেছেন প্রার্থীদের এজেন্টরা। এই ফল যোগ করে আইভীর প্রাপ্ত ভোট দাঁড়ায় এক লাখ ৭৪ হাজার ৮২৬।

আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন তার অর্ধেকের কিছু বেশি ভোট। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৭৪টি ভোট।

আইভীর বিজয়ের খবরে তার কর্মী-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। তারা মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তোলেন এলাকা। ছোট ছোট খণ্ড মিছিল বিজয়ের ধ্বনি দিয়ে রাস্তায় ছুটে চলে।

বিজয় নিশ্চিত হওয়ার পর আইভী সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি তার অসমাপ্ত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

তার এই বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও জীবিত সব মুক্তিযোদ্ধার প্রতি উৎসর্গ করেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)