বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লক্ষ্মীপুরে ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদাযিপত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া।
এসময় বক্তারা বলেন, আগামী দিনে দেশকে অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে একাত্বতার সাথে আন্দোলন করতে হবে। যাতে করে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাছিবুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক প্রফেসার নিজাম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক রশিদুল হাছান লিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মদ, সহ-সভাপতি মোঃ বাবু, সাধারণ সম্পাদক মাহবুবুর আলম মামুন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম রাজন, পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন রতন, কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ,সদস্য মোঃ রেজাউল করিম রাজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা