বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » সম্মানের সাথে বাঁচতে চাই, নিজেদের পায়ে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী
সম্মানের সাথে বাঁচতে চাই, নিজেদের পায়ে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী
পক্ষকাল প্রতিবেদক: বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করে তিনি বলেন, নতুন বছরেও হত দরিদ্রদের অবস্থার উন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ভিক্ষার ঝুলি নিয়ে আর ঘুরতে চাই না। সম্মানের সাথে বাঁচতে চাই, নিজেদের পায়ে দাঁড়াতে চাই।আগামী অর্থবছরে ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য পূরণে ব্যবসায়ীদের আরও উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে দারিদ্র্যে হার ৪০ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমে আসার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এই হার আরো ১০ শতাংশ কমানোর লক্ষ্যের কথা বলেন।শেখ হাসিনা বলেন, বর্তমানে বিদেশি মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা দিয়ে সাত মাসের পণ্য আমদানির খরচ মেটানো যাবে। সরকারের স্বর্ণের মজুদও বৃদ্ধি পেয়েছে।বর্তমানে অর্থনীতিতে যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটিই প্রমাণ করে আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে মূল্যস্ফীতিও কমেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দেশীয় উদ্যোক্তাদের রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ১৯২টি দেশে পণ্য রপ্তানি হচ্ছে। আমাদের এক্সপোর্ট বাস্কেট বৃদ্ধি করতে হবে। নতুন নতুন বাজার ও নতুন পণ্য উৎপাদন করতে হবে।”রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন।




আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?