শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | ব্রেকিং নিউজ | রাজনীতি » শিল্পী প্রতিষ্ঠাকালীন অর্থের পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকা: আনিসুল হক
শিল্পী প্রতিষ্ঠাকালীন অর্থের পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকা: আনিসুল হক
কাজল : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘আমাদের শিল্পীরা অত্যন্ত নিগৃহীত। তারা তাদের রয়্যালিটি ও সন্মানী পান না’।
আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ গঠন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের সব শ্রেণীর শিল্পীদেরকে যেকোনো ধরনের সহায়তা করতে এ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।মেয়র আনিসুল হক ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ এর একজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য।
মেয়র বলেন, ‘কিছু কিছু কোম্পানি বিলিয়ন ডলার, হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে, আর আমাদের শিল্পীদের সন্মানী ও রয়্যালিটি দেবে না। শিল্পীরা রাস্তায় রাস্তায় ঘুরবেন, এটা হতে দেওয়া যায় না। আমরা সবাই মিলে শিল্পীদের পাশে থাকার চেষ্টা করবো’।শিল্পীদের আর্থিক বা যেকোনো প্রয়োজনে পাশে থাকবে এই ফাউন্ডেশন’।
আনিসুল হক বলেন, ‘শিল্পীর পাশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন অর্থের পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকা। আরও ১ কোটি টাকা অনুদান দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞা করেছেন অনেকে। আশা করছি, এক সপ্তহের মধ্যে এ টাকাও চলে আসবে’।
শিল্পীর পাশে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী মোস্তফা মনোয়ার, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, আবুল খায়ের লিটু, আলী যাকের, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফেরদৌসী রহমান, সেলিনা হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে শিল্পী লাকী আখান্দের হাতে ৪০ লাখ টাকার চেক তুলে দেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। শিল্পী আলাউদ্দিন আলীর হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন শিল্পী ফেরদৌসী রহমান। এছাড়া শিল্পী শাম্মী আক্তারকে ১০ লাখ টাকার চেক প্রদানের ঘোষণা দেওয়া হয়।




রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার